প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৯:৩৭ পি.এম
নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার বিকেলে নওগাঁ জেলা আদালতে এফিডেভিট এর মাধ্যমে ঘোষণা দিয়ে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কালেমা পাঠ করে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।
ইসলাম গ্রহণকারীরা হলেন, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা আবু মুছা, তাঁর স্ত্রী ফাতেমা বিবি এবং তাঁদের তিন সন্তান মোহাম্মদ হাসান, মোহাম্মদ হুসাইন ও আমেনা।
এদিকে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়।
স্থানীয় কয়েকজন মুসল্লি তাদের ইসলামি জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেয়ার কথা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর পরিবারের সদস্যদের মধ্যে এ ধর্ম সম্পর্কে আগ্রহ তৈরি হয়। পরে ইসলামের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও জীবন-ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে জানার পর নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন তারা।
নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে কালেমা শাহাদাত পাঠের পর তারা ইসলাম ধর্ম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন পরিবারের সদস্যরা।
ফাতেমা বিবি বলেন, নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বীন ইসলাম সম্পর্কে জানার পর এ ধর্মের প্রতি তাদের প্রবল আগ্রহ তৈরি হয়। সবকিছু জেনে-বুঝেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে মুসলিমদের সাথে মিলেমিশে বসবাস করতে চান বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.