প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৮:৪৯ পি.এম
নওগাঁর সাপাহারে মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মোহাম্মদ আলী (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি ওই মাদরাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগে জানা যায়, গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলার সাপাহার উপজেলার খঞ্জনপুর পাগলার মোড় এলাকায় অবস্থিত জান্নাতুন মাওয়া মাদরাসার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রীকে একা পেয়ে মোহাম্মদ আলী সেখানে প্রবেশ করেন। এর এক পর্যায়ে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সাপাহার থানায় মামলা করেন।
তবে অভিযুক্ত জান্নাতুন মাওয়া মাদরাসার পরিচালক ওই শিক্ষক মোহাম্মদ আলীর কোন মন্তব্য জানা সম্ভব হয়নি।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.