প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৮:৪১ পি.এম
মহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই দিবসের আয়োজন করে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় নবীন-প্রবীণের সমন্বয়ে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সমবেত হয়। এ সময় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম রব্বানী, মহাদেবপুর উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো. আসসালাতুজ্জামান আরজু ও সদস্য আবু তাহের প্রমুখ।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রব্বানী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ও প্রবীণ শিক্ষক মো. সোলায়মান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক প্রবীণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি সকল সন্তানকে বেশি যত্নশীল ও মানসিক সমর্থন দেওয়ার আহ্বান জানান।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.