ঘোড়াঘাট প্রতিনিধি: মাদকে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি’—এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ১৬ দলের হাডুড ু( কাবাডি) খেলা শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালশা ইউনিয়নের বিশাইনাথপুর দামপাড়া যুবসমাজের আয়োজনে খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট ও হাকিমপুর দল মুখোমুখি হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট থানার ওসি মাহামুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন পালশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক মো. বুলু মিয়া।
আয়োজকেরা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো জরুরি। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অঙ্গীকার ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর দিক-নির্দেশনায় এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী হাডুডু ( কাবাডি) খেলার উদ্বোধন
ঘোড়াঘাট প্রতিনিধি ঃ
মাদকে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি’—এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ১৬ দলের হাডুড ু( কাবাডি) খেলা শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালশা ইউনিয়নের বিশাইনাথপুর দামপাড়া যুবসমাজের আয়োজনে খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট ও হাকিমপুর দল মুখোমুখি হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট থানার ওসি মাহামুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন পালশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক মো. বুলু মিয়া।
আয়োজকেরা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো জরুরি। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অঙ্গীকার ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর দিক-নির্দেশনায় এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.