
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২ নম্বর গামারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়াপাড়ায় গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন, ধোবাউড়া, ময়মনসিংহের আয়োজনে এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অধীনে এ ভিডিও শো অনুষ্ঠিত হয়।
“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ভিডিও প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় জনগণকে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে গ্রাম আদালতের মাধ্যমে সহজে ও স্বল্প খরচে বিচারিক সেবা গ্রহণের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে যাওয়ার বিষয়ে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করা হয়।
ভিডিও শো শেষে গ্রাম আদালত বিষয়ে উপস্থিত দর্শনার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে সহজলভ্য বিচারিক সেবা গ্রহণে জনগণকে উৎসাহিত করাই এ ধরনের প্রচার কার্যক্রমের মূল উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.