
(কুষ্টিয়া) প্রতিনিধি:ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী রিভলবার এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প)। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯টা ৫ মিনিটে (২১:০৫ ঘটিকা) ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের বারো মাইল বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরে এই অভিযান পরিচালিত হয়।এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে আভিযানিক দলটি বাহিরচর ইউনিয়নের বারো মাইল বালুর ঘাটে অভিযান চালায়। সেখানে স্থানীয় বালু ব্যবসায়ী মো: সিদ্দিক মালিথার (৫০) টিনের ঘরের বেড়া সংলগ্ন উত্তর পাশের খালি জায়গায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী রিভলবার ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে ভেড়ামারা থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকাকে সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.