
ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এক বিশেষ অভিযানে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কামরুল ইসলাম গুয়োখালো এলাকার মৃত আব্দুল গনীর ছেলে। তিনি নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটক কামরুল ইসলাম বাস্তুহারালীগের সক্রিয় কর্মী। এছাড়া তার বিরুদ্ধে অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে। সম্প্রতি যশোর জেলা পুলিশ মাদক ব্যবসায়ীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে কামরুল ইসলামকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের ব্যাপারে তৎপর ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, অসংখ্য মাদক মামলার পলাতক আসামি কামরুল ইসলাম ওরফে মাদক কামরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.