
ময়মনসিংহের ভালুকায় মো: রতন মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ি গ্রামের নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রতন মিয়া ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন রতন মিয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ঘরের ভেতরে আড়ার সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মনসুর আলী জানান, কিছুদিন আগে ছেলেটার মা মারা গেছে। সে দিনমজুরির কাজ করত, তার স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। কী কারণে সে মারা গেছে তা বোঝা যাচ্ছে না। ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) মো: ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.