প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১১:১৯ পি.এম
সিরাজগঞ্জে মদ নিয়ে থানায় গিয়ে আটক হলেন যুবক, দিলেন ৭ দিনের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে ৪ বোতল পঁচুই জাতীয় চোলাই মদ নিয়ে মোঃ রুবেল রানা (৩০) নামে এক যুবক থানায় গিয়ে আটক হলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩শত টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কাজিপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত রুবেল রানা উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, রুবেল রানা তার হারানো এনআইডি কার্ডের জিডি করার জন্য থানায় আসেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী হুমায়ূন তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করেন। তল্লাশিকালে তার ব্যাগ থেকে ২৫০ মিলির ৪ বোতল পঁচুই জাতীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩শত টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.