
পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতীক রায় নামে এক ভূটানের ট্রাক চালককে মারধর করার অভিযোগ উঠেছে মো জীবন (২৫) নামে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডরে এক সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে৷ এঘটনার পর প্রায় ১ ঘন্টার মতো বন্দরে আমদানী -রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়৷
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে ৷ জানা গেছে,হামলার স্বীকার ট্রাক চালক প্রতীক রায়৷ তার বাড়ি আলিপুর দোয়ার জেলার জয়গং থানার দল সিংপাড়া এলাকায়৷ তিনি ওই এলাকার উত্তম রায়ের ছেলে৷
জানা যায়,রোববার দুপুরের দিকে বাংলাবান্ধা স্থলবন্দরে গাড়ি সামনে পেছনে নেয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে ভুটানের ওই চালককে মারধর করে বলে অভিযোগ বাংলাবান্ধার ল্যান্ড পোর্ট লিমিটেডের ওই সিকিউরিটি গার্ড ৷
পরে ভুক্তভোগী ওই চালকসহ ভুটানে আরও কয়েকজন চালক বিষয়টি বিজিবির কাছে অভিযোগ করার জন্য বাংলাবান্ধা বিজিবি চেকপোস্টে যান ৷ এসময় তারা উত্তেজিত হয় ৷ এসময় সেখানের দায়িত্বরত বিজিবি সদ্যসরা তাদের বুঝিয়ে স্থলবন্দর এলাকায় পাঠিয়ে দেন এবং ম্যানেজারকে বিষয়টি সমাধানের জন্য জানান ৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টিম যায় এবং সে সময় অভিযুক্ত ওই সিকিউরিটি গার্ড তার ভুল বুঝতে পারেন এবং তিনি তার ভুল স্বীকার করলে দুজনকে হাত মিলিয়ে সমাধান করে দেয়া বলে জানা যায় ৷ এবিষয়ে অভিযুক্ত বন্দরের সিকিউরিটি গার্ডের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি৷
এদিকে বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় দুজনই আহত হয় ৷ দুজনকে মিলিয়ে দেয়া হয়েছে ৷ এসময় এক ঘন্টার মতো আমদানী-রফতানী বন্ধ ছিল ৷
এবিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাশ জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলের শান্ত পরিবেশের পর ওই সিকিউরিটি গার্ডের ভুল হয়েছে বলে সে ক্ষমা চান,পরে দুই পক্ষের সাথে কথা বলে মিলিয়ে দেয়া হয়েছে ৷ পরিবেশ এখন শান্ত রয়েছে ৷
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান,বিজিবি সদস্যদের সাথে ভূটানের চালকদের সাথে কোন ঘটনা ঘটেনি ৷ তিনি জানান,ভূটান ট্রাকের ওই চালক ও বন্দরের সিকিউরিটি গার্ডের মধ্যে ঘটনার পর ভূটানের চালকরা বিজিবিকে জানালে বিজিবি সদস্যরা ভূটানের চালকদের স্থলবন্দরের যেতে বলেন এবং বন্দর ম্যানেজারকে বিষয়টি সমাধানের জন্য বলেন ৷
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.