প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:৫৪ পি.এম
চৌদ্দগ্রামে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে দুই কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামের দুই কিশোরী। গত চার দিনেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কাশিনগর আল-আমিন মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জুগিরকান্দি গ্রামের মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার। এরপর রাত পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু দীর্ঘ চার দিন অতিবাহিত হলেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। ফলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। মাহিমা আক্তার মাহির নিখোঁজের বিষয়ে তাঁর মাতা তাছলিমা আক্তার বাদি হয়ে থানায় জিডি করেছেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করতে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.