
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে কামরুল ইসলামকে আহ্বায়ক, মইনুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
গত ২৪ আগস্ট (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ওয়াহিদুর রহমান ও সদস্য সচিব এডভোকেট নিজাম উদ্দিনের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি শক্তিশালী ও গতিশীল সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন।
নতুন কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে গোয়াইনঘাট উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'র হাতকে আরও শক্তিশালী করতে এবং দলের সকল কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.