মোসাব্বর হাসান মুসা জেলা প্রতিনিধি বগুড়াঃ
অপরাধ দমনে অসামান্য বীরত্ব, সততা, নিষ্ঠা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সাহসিকতা) পেয়েছেন দুপচাঁচিয়ার কৃতি সন্তান ও পুলিশের এসআই (নিরস্ত্র) অসিত কুমার বসাক।
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী জনাব মোঃ সালাহউদ্দিন আহমেদ মেডেল পরিয়ে দেন।অসিত কুমার বসাক বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার পুরাতন বাজার এলাকার রথিন কুমার বসাকের ছেলে।
বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত রয়েছেন। এর আগে তিনি দীর্ঘদিন পাবনা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) দায়িত্ব পালন করেন।পাবনা ডিবিতে দায়িত্ব পালনকালে সাহসিকতা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর নেতৃত্ব ও অংশগ্রহণে বিভিন্ন অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, মাদকবিরোধী অভিযান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ডাকাতি ও চুরির মামলার আসামি গ্রেপ্তার এবং চোরাই মালামাল ও হারানো মোবাইল ফোন উদ্ধারের মতো কার্যক্রম পরিচালিত হয়।
২০২৫ সালে পাবনায় সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড, ধর্ষণ ও ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে কাজ করেন তিনি। চোরাই মোটরসাইকেল ও অন্যান্য মালামাল উদ্ধারের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি মাদকবিরোধী বিভিন্ন অভিযানেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।অসিত কুমার বসাকের কর্মজীবনে এর আগেও একাধিক সম্মাননা ও পদক যুক্ত হয়েছে।।

২০১৭ সালে পাবনা জেলায় বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জেপিএম (জামসেদ উদ্দিন পুলিশ সুপার মেডেল) স্বর্ণপদক লাভ করেন। ২০২১ সালে আইজিপি ব্যাজ এবং ২০২৪ সালে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ শান্তি পদক লাভ করেন ।পুলিশের পেশাগত দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও দায়িত্ব পালন করেছেন অসিত কুমার বসাক।
দীর্ঘ কর্মজীবনে অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং চোরাই মালামাল উদ্ধারে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে তিনি পিপিএম (সাহসিকতা) পদকের জন্য মনোনীত হন।
দুপচাঁচিয়ার সন্তান অসিত কুমার বসাকের এ অর্জনে স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন। পিপিএম পদকে ভূষিত করায় দুপচাঁচিয়া বাসী অসিত কুমার বসাক কে অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.