
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের টানে একঘরে রাত কাটানোর অভিযোগে হাফিজুর রহমান নামের এক যুবককে বে-ধড়ক মারপিট
করা হয়েছে। মারখেয়ে ঐ যুবক ঘরের জানালা ভেঙ্গে পালানোর সময় টিনের আঘাতে তার ডান হাত কেটে গুরুত্বর জখম হন। পরক্ষনে তাকে প্রথমে রামেক হাসপাতাল এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ট করেন কর্তব্যরত চিকিৎসক।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার কিশোরপুর হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হাফিজুর রহমান ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত অবস্থায় তাঁকে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎস তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ট করেন।তবে ঘটনার পর থেকে প্রবাসীর স্ত্রীকে খুজে পাওয়া যাচ্ছে না ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কিশোরপুর হাজামপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাফিজুর রহমানের সম্পর্ক রয়েছে-এমন আলোচনা এলাকায় ছিল। শুক্রবার রাতে ওই নারীর ঘরে হাফিজুর অবস্থান করছেন , এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার কতিপয় ব্যক্তি সেখানে যান। পরে দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান , মারখেয়ে জানালা ভেঙ্গে পালানোর সময় হাফিজুর টিনের সাথে ধাক্কা খেয়ে তার ডান হাত কেটে গুরুত্ব আহত হন।
পরক্ষনে তাঁর স্বজনেরা এসে তাঁকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণ পর হাফিজুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নেভান। আগুনে বাড়ির কী পরিমাণ
ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)বজলুর রশিদ বলেন, এলাকাবাসীর কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। হাফিজুর রাজশাহী শহরে একটা ক্লিনিকে চাকরি করেন এবং মাঝে মধ্যে বাড়িতে আসেন।
শুক্রবার রাতে দুজনকে একই ঘরে অবস্থান করতে দেখার পর- এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের পক্ষ থেকে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে কাউকে শনাক্ত করার কথা জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.