
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় নবম শ্রেণির এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে নুরুজ্জামান নামের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার ছাওড় ইউনিয়নের মূলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে।
জানা যায়, বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান নীতিমালাকে তোয়াক্কা না করে বিদ্যালয়ে প্রাইভেট পড়াতেন। অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়ানোর সময় বিদ্যালয়ের নবম এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক করেন। এ ঘটনাটি অন্য শিক্ষার্থীরা দেখে এবং বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষককে জানান। ঘটনাটি জানাজানি হলে গত রোববার থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান বিদ্যালয়ে আর জাননি। এ ঘটনা জানার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় আজ শিক্ষার্থী ও এলাকাবাসীরা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর প্রায় দুই ঘন্টার মতো সময় প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে এবং তার পদত্যাগ দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.