
হাবিবুল্লাহ তালুকদার, ধোবাউড়া (ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের পূর্ব টাঙ্গাটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে খোদেজা খাতুন নামে এক অসহায় বৃদ্ধার বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে জীবনের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
জানা যায়, পূর্ব টাঙ্গাটি গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী খোদেজা খাতুন দীর্ঘদিন ধরে ওই ঘরে একাই বসবাস করে আসছিলেন। ঘরের এক পাশে তিনি রান্নাবান্না করতেন এবং অন্য অংশে বসবাস করতেন।
বৃহস্পতিবার সকালে হঠাৎ ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, রান্নার সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। আগুনের ঘটনায় ঘরে থাকা কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে বৃদ্ধা খোদেজা খাতুনের। স্থানীয়রা তার পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি ও বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.