ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের হল রুমে নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম।
এ সময় ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব ইফতারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন শাহ, সুজন প্রধান, মাসুদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা জিসান, রাসেল, জাহিদ, রুবেলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক -কর্মচারী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.