প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:২৯ পি.এম
নওগাঁর মান্দায় যাত্রীবাাহী বাসের চাপায় এক বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় আবদুস সোবহান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুস সোবহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউপির দরগাপাড়া রাজাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া রাজাপুর এলাকার বাসিন্দা বৃদ্ধ আবদুস সোবহান মেয়ের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শান্তাহারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সাত বছর বয়সী ছোট্ট নাতিসহ রওয়ানা দেন। পরে মান্দা ফেরিঘাট এলাকা থেকে তাঁরা একটি অটোরিকশা যোগে নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যাণ্ডে দিকে যাত্রা করেন।
পথে বাবলাতলী এলাকায় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে পাকা রাস্তার ওপরে পড়ে আবদুস সোবহান গুরুতর আহত হন। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আবদুস সোবহানের লাশ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.