প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:২৬ পি.এম
ভালুকায় বিউটিফুল ফেসবুকে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ

আমি সেলিম তরফদার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিউটিফুল ভালুকা’, উপজেলা বিএনপি ভালুকা এবং ‘আমাদের ভরাডোবা’ নামের ফেসবুক পেজে আমার নাম ও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে জড়িয়ে যে ভিডিও ও বক্তব্য প্রচার করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, প্রচারিত ভিডিওতে আমার নামে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা আমার বক্তব্য নয়। এটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে বলে আমি মনে করি।
একসময় কয়েকজনের সঙ্গে ব্যবসায়িকভাবে যুক্ত থাকলেও বর্তমানে কোনো মিল-ফ্যাক্টরির সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ব্যবসা দেওয়ার বিষয়ে চাপ প্রয়োগ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আমাকে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে বলে আমার অভিযোগ।
আমি আরও বলতে চাই, আমার বক্তব্যকে বিকৃত করে কিংবা এডিট করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আমার সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চালানো হয়েছে, তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
যারা এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, তাদের প্রতি আহ্বান—কোনো বক্তব্য বা ভিডিও প্রচারের আগে তার সত্যতা যাচাই করুন। অন্যথায় এ ধরনের কর্মকাণ্ড সামাজিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান ও সুনাম ক্ষুণ্ন করতে পারে।
আমি পুনরায় স্পষ্ট করে জানাচ্ছি—প্রচারিত ভিডিওতে আমার নামে উপস্থাপিত বক্তব্য আমার নয়। আমি ওই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.