
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলের রাণীপুকুর ইউনিয়নের হালজায় ঝিনাইকুড়ি গ্রামের কড়া পাঠশালায় তিন দিন ব্যাপী হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
ভাবনা সামাজিক মানবিক বিকাশের আয়োজনে ঢাকা ও উইমেন্স চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রাণি সম্পদ অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সার্বিক সহযোগিতা করেন জেলা ভেটেরেনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার এক বার্তায় প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.