
মো:আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী সীমান্তে বিজিবি চোরা চালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ ৭৬ হাজার ৮ শত টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। ফুলবাড়ী সীমান্তে (২৯বিজিবি)ব্যাটালিয়নের অধীনস্ত বড়গ্রাম বিওপির টহলদল কর্তৃক সীমান্তবর্তী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। আজ মঙ্গলবার বিজিবি পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত অবৈধ মালামালের মধ্যে রয়েছে ৯শত ৬০পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট যার আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার টাকা।
ফুলবাড়ী ২৯ বিজেবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ- জামান পিএসসি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরন এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্কতা ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতে আরো জোরদার ভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.