
দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর প্লাজার দোকানপাট বন্ধ রেখে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। সৈয়দপুর প্লাজার দুটি দোকানে দুর্ধর্ষ চুরি হওয়ার ঘটনায় প্লাজা কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীগণ। এ মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দপুর প্লাজার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য নাছির, রাব্বি, আহমেদ হোসেন ইলা, নিজাম দেওয়ান, মনু, আরমান, আরিফ, সদস্য সচিব রুবেল। এছাড়াও এ সময় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে চোর শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সকল ব্যাবসায়ীগণ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.