প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৬:৫৮ পি.এম
নওগাঁর পত্নীতলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পৃথক ঘটনায় একই দিনে পুকুরের পানিতে ডুবে সাফিন (২) ও মাহিত (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার মধুইল রাউতাড়া ও আমন্তবাজার এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
একই দিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে নওগাঁর পত্নীতলায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুইল রাউতাড়া গ্রামের শিয়াল দিঘি পুকুরে পড়ে যায় শিশু সাফিন। নিহত শিশু ওই গ্রামের সোহাগের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাফিন তার মায়ের সাথে পুকুরপাড়ে ছিল। এ সময় তার মা পুকুরের পাড়ে বসে তরকারি কাটছিলেন। পরিবারের সদস্যদের অজান্তে কোনো এক সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে উদ্ধার করা হয় সাফিনকে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওময়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আমন্তবাজার গ্রামের রাজুর ছেলে মাহিত বাড়ির কাছের একটি বড় পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ডিএসবি পুলিশ কামরুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.