প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৮:৫২ পি.এম
সেনবাগে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেপ্তার, জেল হাজতে প্রেরন

জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতনিধি : নোয়াখালীর সেনবাগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রমের সঙ্গেসম্পৃক্ত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি ও মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩০-৩৫ জন পালিয়ে গেছে।
সেনবাগ থানার পুলিশ সুত্রে জানাগেছে, ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর (বটতলা) এলাকায় কিছু লোক জড়ো হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মিছিল করছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাকছুদুর রহমান ওরফে আব্দুল্লাহ আল মাহমুদ (৩৪), আব্দুল্লাহ আল কামরান (২৪), মো. ফোরকান উদ্দিন হাজারী (২৩), তাওসীন তামিম (১৯) ও মো. মহসিন রাজু (৩০)।
পুলিশের নথিতে বলা হয়েছে, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯ ও ১১ ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে আটক করে দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে। এরপর গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.