
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে হরিদাসকাটীস্থ লাইব্রেরি চত্বরে উপজেলার হরিঢালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধী প্রজাতির গাছের বিতরণ করা হয়। আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব হাসান উজ জামান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইব্রেরির উপদেষ্টা আলহাজ্ব আবু বক্কর ফকির, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রতিষ্টাতা সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলু। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, হাবিবুল্লাহ গাজী, মাওলানা লুৎফুর রহমান, আলমগীর হোসাইন, এনামুল আহমেদ, বাকি বিল্লাহ, সাইফুল্লাহ ফকির, তৈয়বুর রহমান সহ আদর্শ লাইব্রেরি এন্ড ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকেই এ ধরনের কার্যক্রম।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.