প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১:৩৩ পি.এম
নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ টুর্নামেন্টের উদ্বোধন

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ মাদক ও সন্রাস মুক্ত, সুস্থ, সুশৃঙ্খল এবং স্বাভাবিক জাতি গঠনের লক্ষ্যে নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্হানীয় মোক্তার পাড়া মাঠে জেলা পুলিশ, নেত্রকোনা এই কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে।
বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ জাহিদুল হাসান বিপিএম-সেবা।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ জাহিদুল হাসান বিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা ইন সার্ভিস ট্রেনিং সেন্টার এর পুলিশ সুপার কানাই লাল সরকার ও পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা প্রমুখ।
প্রধান অতিথির ভাষনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ জাহিদুল হাসান বিপিএম-সেবা বলেন, সুস্থ দেহ সুন্দর মন। বর্তমান সরকার মাদক ও সন্রাস মুক্ত সুস্থ সুশৃঙ্খল স্বাভাবিক জাতি গঠনে খেলাধুলার উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, খেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি কোমলমতি শিশু কিশোরদেরকে লেখাপড়ার পাশাপাশি বেশী বেশী করে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ সব ধরনের খেলাধুলায় অংশ গ্রহণের আহবান জানান।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, ক্রীড়ার মাধ্যমে তরুন প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ইতিবাচক জীবনধারায় উদ্ধুদ্ধ করা, মাদক, জুয়া বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তাদের দুরে রাখা, তৃনমুল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ সৃষ্টি, জেলার উপজেলাসমুহে মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলার লক্ষ্যে এই কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রেজোয়ান আহমেদ জানান, কাবাডি টুর্নামেন্টে জেলার ১০ উপজেলার ১০টি বালক ও ৯টি বালিকা টিম অংশ গ্রহণ করছেন।
উদ্বোধনী ম্যাচে নেত্রকোনা সদর বালক দল কলমাকান্দা বালক দলকে হারিয়ে শুভ সূচনা করেছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.