
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারের হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রি) মাদরাসায় ৩৬ লাখ টাকায় নিয়োগ পেলেন দুই ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ দুই কর্মচারী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত নিয়োগ বোর্ড তাদের নিয়োগের সুপারিশ করেন। এ নিয়োগে ৩৬ লাখ টাকার চুক্তি হয়েছে বলে স্বীকার করেন মাদরাসার অধ্যক্ষ আলাউদ্দিন সিরাজী। তবে এই নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন না মাদরাসার সভাপতি সামসুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার উপজেলার হাপানিয়া কে এম ফাজিল (ডিগ্রি) মাদরাসায় গত ৯ এপ্রিল জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সে বিজ্ঞপ্তিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ), ল্যাব অ্যাসিস্ট্যান্ট (রসায়ন), অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন আহ্বান করেন মাদরাসার অধ্যক্ষ আলাউদ্দিন সিরাজী। প্রকাশিত এই চার পদে আবেদন জমা পড়ে ৩৫টি। এরপর গত বুধবার সন্ধ্যায় মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ডিজির প্রতিনিধির চিঠি আসে। চিঠি আসার পর তড়িঘড়ি করে পরীক্ষার আগের দিন গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের কাছে পরীক্ষার প্রবেশ পত্র দেন। এরই পর বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ) পদে মোছাম্মদ নাহিদা আক্তার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (রসায়ন) পদে আবুজার গিফারী, অফিস সহায়ক পদে এমরান আলী এবং পরিচ্ছন্নতা কর্মী পদে মোহাম্মদ সেমাজুল এর নিয়োগ পাচ্ছেন বলে ভাইরাল হয়। এ অভিযোগ উঠার পর আজ শুক্রবার বেলা ১১ টার দিকে নিয়োগ পরীক্ষা শুরু হলে নিয়োগ পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করেছে চাকরি প্রার্থী পরীক্ষার্থীরা। এ সময় চাকরি প্রার্থীরা দাবি করেন মাদরাসার সভাপতি শমসুল হক নিয়োগ বোর্ডে উপস্থিত নেই। সভাপতি অনুপস্থিত থাকার পরেও কিভাবে নিয়োগ বোর্ড হচ্ছে?
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.