প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:৪২ পি.এম
প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে ভোটের মাঠে মেয়র প্রার্থী কালাম

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন পলাশবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি ও বার্তা নিয়ে ভোটের মাঠে নেমেছেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি নারী ভোটারদের সঙ্গে ধারাবাহিকভাবে উঠান বৈঠক করছেন এবং দলীয় সরকারের ঘোষিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে তাদের কাছে তুলে ধরছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নারীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপি নেতা আইয়ুব আলী, সালাম, রাজ্জাক, বেলাল, মিজান, উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাগর মিনু, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর কৃষক দলের সদস্য সচিব নুর আলম, তাঁতী দলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.