প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:২২ পি.এম
পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে রাফসান নামের ২বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার রসকানাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাফসান উপজেলার রসকানাই গ্রামের মুত্তাকিনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত রাফসান দুপুরে বাড়ির সামনে রান্নাঘরে দাদি ও মায়ের সাথে থাকার সময় খেলছিলেন। হঠাৎ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে গ্রামবাসী বাড়ির সামনের পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.