
ইয়ানূর রহমান : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে শার্শার পশ্চিমকােটা গ্রামের সড়কের উপর থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক হয়েছে। আটককৃতরা হলেন হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) ও সাকিব হোসেন রানা (২৫)।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেঢ় টায় শার্শার পশ্চিমকোটা গ্রামের ওসমান সরদারের বাড়ির সামনে বেলতলা-সোনাবাড়ীয়া সড়কের উপর অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) ও সাকিব হোসেন রানা (২৫) নামে দুজনকে আটক করা হয়। আটক হালিমা খাতুন ও সাকিব হোসেন রানা শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ও পুত্র।
অভিযানে ইয়াবা ট্যাবলেটের সাথে মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। #
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.