
বার্তা সংস্থা পিপ (পাবনা) : দেশে চলমান লোডশেডিং এর সুযোগ নিয়ে পাবনায় রাত্রিকালীন বাসা বাড়ির বিদ্যুতের তার চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছে ভুক্তভোগীরা। মধ্য অথবা ভোররাতে ঘোটছে বেশিরভাগ ঘটনা। রাতে যখন
সাধারণ মানুষ গভীর নিদ্রায় থাকছে চক্রের দল সুযোগ বুঝে কেটে নিচ্ছে বাসা বাড়িতে সংযোগ দেওয়া বিদ্যুতের গুরুত্বপূর্ণ সংযোগ তার। মধ্য অথবা ভোররাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বেশিরভাগ মানসী ভাবছে লোডশেডি। কিন্তু চোর চক্র এই সুযোগেই আপনার বাড়ির সংযোগ দেয়া বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে। রাত পোহালে দিনের আলোয় বাহিরে এসে দেখতে পাবেন আপনার বিদ্যুতের সংযোগ তার কাটা। আশপাশের সহ প্রতিবেশী বাড়িতে বিদ্যুৎ সরবরাহ আছে শুধু আপনার নেই। তবে এরই মধ্যে থানা পুলিশ
অভিযান চালিয়ে তার চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশ।
পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত বসত বাড়িতে সংযোগ দেওয়া বিদ্যুতের তার চুরি হওয়ার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককেই।
চোর চক্র কতটা সক্রিয় যে, চোখের নিমিষে তার কেটে পালিয়ে যাচ্ছে। আর সেই তার পুড়িয়ে তামা হিসেবে বিক্রি করছে বাজারে। এই তার চোর চক্রটি শুধু তারই নয় সুযোগ পেলে বসত বাড়ির মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা সদর পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়তই বিদ্যুতের তার চুরির অভিযোগ আসছে। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকছে চোর চক্রটি। সাধারণ বেশে সদস্যরা দিন এবং রাতে অঞ্চলে ঘুরে ঘুরে তার চুরির স্থান নির্ধারণ করছে। সুযোগ বুঝে মধ্যরাতে চুরি করছে মূল্যবান তার। তবে অ্যালুমিনিয়ামের তার চুরি করছে না তারা। তামার তার দিয়ে বিদ্যুতের সংযোগ নেওয়া লাইনের উপর টার্গেট চোর চক্রের। তাই পৌর এলাকার সাধারণ মানুষের দাবি রাতের বেলাতে পৌর এলাকাতে টহল পুলিশের নজরদার বৃদ্ধি দাবি করেছেন। একই সাথে তার চোর চক্রের সদস্যদের দ্রুত ধরে আইনে আওতায় নিয়ে আসার দাবি ভুক্তভোগীদের।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘটনা সত্য বিভিন্ন স্থান থেকে আমাদের গাছে বিদ্যুতের তার চুরির অভিযোগ আসছে। এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের রাত্রিকালীন টহল বৃদ্ধি করা হয়েছে। আশা করছি খুব দ্রুত এই চক্রের মূল হোতা সহ সবাইকে আটক করা যাবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.