প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:৩৪ পি.এম
ময়মনসিংহ মেডিকেলে নতুন ভবনের শিশু ওয়ার্ডের তৃতীয় তলায় আগুন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ( মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ( ১৪ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬ টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা ৬ টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে এ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) ফায়ার স্টেশনের একটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে প্রচন্ড ধৌঁয়া জমে যায়। এতে রোগী তাঁদের সজন দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ভবন থেকে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় কয়েকজন পড়ে গিয়ে আঘাত পান।
তবে অগ্নিকান্ডে তাৎক্ষনিকভাবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায় নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ( প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন প্রাথমিক ভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও, বলেন বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ সাভাবিক রয়েছে। চিকিৎসা সেবা কার্যক্রমও স্বাভাবিক চলছে। আগুন লাগার প্রকৃত কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.