প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:২৬ পি.এম
নেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পি

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারর প্রবেশ পথে অবৈধ ভাবে নির্মিত দুটি দোকান ঘর ভেঙ্গে সেখানে দৃষ্টি নন্দন প্রশস্ত গেইট নির্মাণের উদ্যোগ নিয়েছেন নেত্রকোনা -২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
তিনি আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নিজে দাড়িয়ে থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারটি মূলত দত্ত উচ্চ বিদ্যালয়ের জায়গার উপর প্রতিষ্ঠিত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পৌর মেয়র কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ পথের জায়গা দখল করে সেখানে অবৈধ ভাবে দুটি দোকান ঘর নির্মাণ করে ভাড়া আদায় করে আসছিল। বিগত সময়ে ২১ ফেব্রুয়ারী সহ বিভিন্ন সরকারী প্রোগ্রাম পালন কালে ব্যাপক ভীড় পরিলক্ষিত হয় এবং ঠেলাঠেলির ঘটনা ঘটে। জনগনের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে শহীদ মিনারের নিরাপত্তা, সৌন্দর্য বৃদ্ধি ও স্বাছন্দে লোকজনের চলাচলের জন্য প্রবেশ পথে অবৈধ ভাবে নির্মিত দুটি দোকান ঘর ভেঙ্গে সেখানে দৃষ্টি নন্দন প্রশস্ত গেইট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি দৃষ্টি নন্দন প্রশস্ত গেইট নির্মাণে সাংবাদিক সহ সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.