
আমতলী (বরগুনা) প্রতিনিধি : মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. শরীফ হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।
এসআই শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের দলটি আঠারোগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীপুর বন্দরের চরপাড়া এলাকার দন্ত চিকিৎসক নুরুল ইসলাম তালুকদারের নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকা থেকে মো. শরীফ হাওলাদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শরীফ হাওলাদার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর (উত্তর কান্দা) ৯ নম্বর ওয়ার্ডের মৃত খলিল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর বাজারের মুদি দোকানি আমানউল্লাহর ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.