
বার্তা সংস্থা পিপ (পাবনা) : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মিজ ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বালু উত্তোলন ও সন্ত্রাস বন্ধে পাবনা নাটোর ও সিরাজগঞ্জ অঞ্চলে বিশেষ ট্রাস্কফোর্স গঠন করার হবে। রোববার দুপুরে পাবনা জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির ভাষণে পাবনার জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মিজ ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এ কথা বলেন।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, পাবনা -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, পাবনা -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এমপি, পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ব্যারিষ্ট্রার নাজিবুর রহমান মোমেন, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলু রহমান, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ই এলাহী, পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.