প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:১৭ পি.এম
সেনবাগের বিদায়ী ইউএনও মুহসিয়া তাবাসসুমকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ফুলেল বিদায়

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুমকে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ। পদোন্নতি পেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে যোগদানের উদ্দেশ্যে বিদায়ী ইউএনওকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সেনবাগে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও মুহসিয়া তাবাসসুমের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তামান্না ফারুক থীমা, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আবদুল আজিম চৌধুরী, মঞ্জুর মোরশেদ আলম, মুহাম্মদ আবু তাহের, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি রহিম উল্লাহ চৌধুরী সুজনসহ বীর মুক্তিযোদ্ধারা।

বিদায়ী ইউএনও মুহসিয়া তাবাসসুম সেনবাগ উপজেলায় দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর পদোন্নতিতে উপস্থিত মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ অভিনন্দন জানান এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.