প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৯:৫২ পি.এম
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে চিহ্নিত চোর ফারুক গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামের পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফারুক প্রকাশ চোর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। ফারুক উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের মতিন মিয়ার ছেলে। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম মুন্সিরহাট ইউনিয়নের মেষতলা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কুখ্যাত অপরাধী ফারুক হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, ফারুক ধনিজকরাসহ পার্শ্ববর্তী এলাকায় একাধিক চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে অপরাধ করার সময় সে বেশ কয়েকবার স্থানীয় জনতার হাতে নাতে আটকও হয়েছিল। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে সে পুনরায় অপরাধজগতে জড়িয়ে পড়ে এবং এলাকাবাসীকে প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এছাড়াও নারী সংক্রান্ত অপরাধেও জড়িত ফারুক হোসেন। তাকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী ফারুককে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.