
এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক ব্যবসায়ীকে শেল্টার (আশ্রয়) দেওয়ার অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জে ওসমান গনি বাবু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত করা হয়েছে । তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
অব্যাহতি পাওয়া ওসমান গনি বাবু নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি বাবুরের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল স্তরের পদ স্থগিত থাকবে ।
এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, "জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলের সুনাম নষ্টকারী এবং মাদক বিক্রেতাদের আশ্রয়দাতাদের কোনো জায়গা নেই। তিনি আরও জানান, দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় রাখতেই তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.