
ইয়ানূর রহমান : যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন তাহসান আহমেদ (৩০)।
তাহসান পিরোজপুর জেলার নাসিরাবাদ থানার পাটকেল বাড়ি এলাকার নুরুল ইসলাম মৃধার ছেলে।
জানা গেছে, আজ বুধবার সন্ধ্যায় যশোর কুইন্স হাসপাতালের সামনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখে হাসপাতালের স্টাফরা উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.