
ময়মনসিংহের ধোবাউড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে শহীদ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে ধোবাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের দর্শা মরাজান গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ইয়াছিন কাজের কারণে ঢাকায় অবস্থান করেন। পরিবারের দাবি, এই সুযোগে প্রতিবেশী শহীদ বিভিন্ন সময় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতেন।
অভিযোগ রয়েছে, ঘটনার রাতে গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া শহীদ তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।
পরে খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহীদকে হেফাজতে নেয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.