আজহারুল ইসলাম সাধী ঘোড়ঘাট :-
দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হযয়েছে।
বুধবার ৯ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে রানীগঞ্জ বাজার বিএনপির দলীয় কার্যালযয়ে থেকে একটি র্যালি বের হয়ে দিনাজপুর - গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া ইউনিয়ন পরিষদে এসে শেষ হয় ।
পরে উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব হারেছা বেগমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.মাহাবুবুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের যুগ্ন আহবাযক মোছা.পিয়ারা বেগম,মোছা.মাহমুদা বেগম,
মোছা.আরজিনা আকতার, মোছা.নাজমুন্নাহার লতা, মোছা.সুলতানা বেগম, মোছা.সাবিনা বেগম ও হোসনে আরা বেগম সহ মহিলা দলের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.