প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:০২ পি.এম
সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় বৃদ্ধা দম্পতিকে হয়রানী করার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় বৃদ্ধ এক দম্পতির নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পাঁচিল গ্রামের বৃদ্ধ শুকুর আলীর জমিতে পাশের বাড়ির রোজিনা বেগমের মুরগী গিয়ে ধানের চারা নষ্ট করে। এঘটনায় শুকুর আলীর স্ত্রী বৃদ্ধা লুৎফা বেগম প্রতিবাদ করলে প্রতিবেশী রোজিনা বেগম লাঠিসোটা নিয়ে বৃদ্ধা লুৎফা বেগমকে মারপিট করে। পরে ওই বৃদ্ধার চিৎকারে তার স্বামী শুকুর আলী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এঘটনাকে ধামাচাপা দিতে চতুর রোজিনা বেগম তার মেয়েকে মারপিট করেছে এমন মিথ্যা ঘটনা সাজিয়ে ওই বৃদ্ধা দম্পতির নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তাদেরকে হয়রানী করছে। আর তাকে এ কাজে সহযোগিতা করেন পাশ্ববর্তী ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী গ্রামের আজিজলের স্ত্রী ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী রাশিদা ওরফে খলিফা।
এলাকাবাসীর অভিযোগ এই রাশিদা ওরফে খলিফা নিজেকে মানবাধিকার কর্মী দাবি করে এলাকার সহজ সরল সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন কৌশলে থানা পুলিশের ভয় দেখিয়ে টাকা পয়সা আদায় করে। তার এসব অনৈতিক কাজে কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনী পদক্ষেপ নেওয়া দাবি জানান।
এঘটনায় হয়রানির শিকার বৃদ্ধা লুৎফা বেগম প্রতিবেশী রোজিনা ও রাশিদা খলিফাসহ পাঁচ জনের নামে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে রোজিনা ও রাশিদা খলিফা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.