প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ৯:৩২ পি.এম
বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে যুক্ত হলো নতুন এক উদ্যোগ।
প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও এসএফ গ্রুপের ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তার আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এ উপলক্ষে সৈয়দা শারমিন আক্তারের আজীবন দাতা সদস্যপদের নির্ধারিত তিন লাখ টাকার চেক প্রতিষ্টানের প্রধান অধ্যক্ষ মোহাং নুরুল হুদার নিকট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক, সদস্য সচিবসহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পরিবারের সদস্যদের এমন ধারাবাহিক অংশগ্রহণ একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
উল্লেখ্য, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমের আওতায় সেনবাগের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে একই পরিবারের ছয়জন সদস্য আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.