
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন নেওয়ার মিথ্যা অভিযোগের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু সংবাদ সম্মেলন করেছেন। ৫ সেপ্টেম্বর সন্ধায় দলীয় কার্যালয়ে মিথ্যা অভিযোগ ও প্রোপাগান্ডার বিরুদ্ধে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি এই সম্মেলন করেন।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মো. মোসাদ্দেকুর রহমান পিন্টু বলেন, ২ সেপ্টেম্বর ধামইরহাট উপজেলা সদরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় পৌর বিএনপির নেতা আজমল হোসেন চৌধুরী শাহান উষ্কানিমুলক ও মানহানিকর যে বক্তব্যে বলেছেন, ‘১০ লক্ষ টাকার বিনিময়ে আমাকে উমার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় ভাবে সমর্থন দেওয়া হয়েছে, তার এই বক্তৃতাকালে আমার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী তাকে সাড়ে ১৪ লাখ টাকার কথা শিখিয়ে দিলে তিনি আবার মাইকে ‘১০ লক্ষ টাকার পরিবর্তে সাড়ে ১৪ লাখ টাকার কথা বলেন। যেখানে একজন প্রতিদ্বন্দী প্রার্থী ভোটে হেরে যাওয়ার আশংকা ভূয়া ও বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে, সেখানে বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী শাহান সত্যতা যাচাই ছাড়াই আমার প্রতিপক্ষের দ্বারা প্রভাভিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা গুজব প্রচার করেছেন। আমি এই গুজবের প্রতিবাদ জানিয়ে বলতে চাই, ‘তরুন ও শিক্ষিত সমাজে টাকা দিয়ে জন সমর্থন কেন অসম্ভব, বর্তমান শিক্ষিত সমাজের মানুষ এখন অনেকটাই সচেতন। ইউনিয়ন কমিটির সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে একাধিক প্রার্থীদের সম্মুখে আমাকে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নের নেতাকর্মীরাই সমর্থন ও ঘোষনা দিয়েছেন। তাই টাকা দিয়ে সমর্থন নেওয়ার প্রশ্নই আসে না, তাই আমি এই বক্তব্য ঘৃনাভরে প্রত্যাক্ষান ও প্রতিবাদ করছি। সম্মেলনে ইউনিয়ন বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীসহ সিনিয়র দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.