প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ৮:৩৩ পি.এম
ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা

ইমা এলিস, লস অ্যাঞ্জেলেস থেকে: দীর্ঘ ২৯ বছরের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র দুই নেতা ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের প্রধান অতিথি। ১৯৯৭ সালে অনুষ্ঠিত লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলনে প্রধান অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার। ২৯ বছর পর এবারের লস অ্যাঞ্জেলেসের ৪০তম সম্মেলনে প্রধান অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ কারণেই নিজেকে ধন্য মনে করছেন প্রবাসীমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের বলরুমে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ফোবানা সম্মেলনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি, কারণ এই ফোবানা সম্মেলনে ২৯ বছর আগে একই স্থানে প্রধান একই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।
প্রবাসীমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীরা শুধুমাত্র রেমিট্যান্সযোদ্ধাই নন তারা বিদেশের মাটিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারক বাহকও বটে। বাংলাদেশের গৌরবময় ইতিহাস বিদেশিদের কাছে তুলে ধরার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। একই সঙ্গে তিনি প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, উৎসাহী বিনিয়োগকারীদের সর্ব প্রকার সহকযোগিতার হাত বাড়িয়ে দেবে তাঁর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ক্ষেত্রে যেকোন সমস্যার সম্মুখিন হলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার জন্য প্রবাসীদের পরামর্শ দেন তিনি।
এরপর তিনি উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) লস অ্যাঞ্জেলেসের ৪০তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশি সমাজসেবী, মুলধারার রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, শিল্পী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন রবিউল করিম বেলাল, সচিব খালেদ আহমেদ রউ্ আহবায়ক কমিটির আহবায়ক ড. জয়নাল আবেদীন, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী,নির্বাহী সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব, অ্যাটর্ন মোহাম্মদ আলমগীর, রেহান রেজা, সাবেক আহবায়ক হাসমত মোবিন, নার্গিস আহমেদ,জসিম উদ্দিন, ডিউক খান, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক আন্থনি গমেজ পিউস, পৃষ্ঠপোষক আবু হানিফ প্রমুখ ৪০তম সম্মেলন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.