
ভোলা প্রতিনিধি : শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা পুলিশের আয়োজনে, সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়ন পরিষদের মাঠে-জন প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গ, ঈমাম, মোয়াজ্জিন, শিক্ষক, ব্যবসায়ী, শিল্পি সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেনী ও পেশার নারী পুরুষদের নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্ত্য রাখেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম,শিবপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ নুর হোসেন হাওলাদার, ডিবির অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক।
পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাসুদ হাওলাদারের সভাপতিত্বে-অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-শিল্পি তালহা তালুকদার বাধন, প্রভাষক জিয়াউদ্দিনসহ বিভিন্ন মসজিদের ঈমাম, মুয়াজ্জিন,শিক্ষক,বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা। পুলিশ সুপার মাদক ব্যবসায়ী ও সেবন কারীদেরমাদক ছাড়তে-নচেত ভোলা চাড়তে হুশিয়ারী দেন। এসময় ইউনিয়নের সাধারন জনগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.