
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: অবিলম্বে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও শ্রমিক কর্মচারী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮৮৬) বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শাখা।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বড়পুকুরিয়া কয়লাখনি বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে বেলা ১২টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮৮৬) দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার ব্যানারে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তারা, অবিলম্বে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের আহবান জানান। আমাদের এই কর্মসুচি চলবে আগামী ৫ ফেব্রুয়ারী বেলা ১টা পর্যন্ত। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বিল ১৮৮৬) পার্বতীপুরের বড়পুকুরিয়ার কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার দাবি আদায় ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি মোশারফ হোসেন, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মাঈনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মন্ডল, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, রফিকুল ইসলাম ও সদস্য মিলন আকন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.