
কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় নানা আয়োজনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উদযাপিত করা হয়েছে। উপজেলার ১০ ইউনিয়নসহ পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজার্চনা, আলোচনা সভা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণসহ মাঙ্গলিক কর্মসূচির মাধ্যমে জন্মাষ্টমী উৎসব সম্পন্ন হয়েছে। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মসূচি'র উদ্বোধন করেন জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, মহাবতার শ্রীকৃষ্ণের ভাবাদর্শ ও ন্যয়নীতির সমাজ বির্নিমানে ও আদর্শ্য ভিত্তিক রাষ্ট্র কাঠামো তৈরি করতে বিএনপি বদ্ধ পরিকর। তিনি দৃড়তার সাথে বলেন, ৭১'রে আমারা সবাই বুকের তাজা রক্ত দিয়ে পাক হানাদার বাহিনী ও তাদের দোষরদে'র পরাজিত করে দেশ স্বাধীন করেছি। এদেশ আমার আপনার ও সকলের। তাই এখানে হিন্দু-মুসলিম, বৌদ্ধ খৃীস্টান, পাহাড়ি সবাই মিলে এক সাথে বসবাস করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে তিনি আরোও বলেন, নিজেদের কেউ সংখ্যা লঘু ভাববেন না, মাথা উচু করে চলবেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বাপ্পি জানান দেন, গত ৫ আগস্ট পরবর্তীতে এ জনপদে যারা অন্যের জায়গা-জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত। অন্তরালে বসে অনেকে এসব অবৈধ কাজে ইন্ধন দিচ্ছে সবার নাম ইতোমধ্যে ব্লাক লিস্টে আছে তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার ঘোষনা দেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান কৃষ্ণ দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব হিমাদ্রী শেখর দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, থানা অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল আলম নান্নু, জেলা যুবদল নেতা রসেল কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও সদস্য তুষার কান্তি মন্ডল , উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি সমীরন সাধু, হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, হিন্দু বৌঃ কল্যান ফ্রন্টের সভাপতি সন্তোষ কুমার সরকার, জেলা পূজা পরিষদ নেতা অলোক মজুমদার, জগদীশ দে, মৃত্যুঞ্জয় সরকার, কৃষ্ণেন্দু দে, মানবেন্দ্র মন্ডল, সরল মন্দির কমিটির সুরঞ্জন চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, সহকারি অধ্যাপক সুজিত মন্ডল, লক্মী রানী গোলদার, পূজা পরিষদ নেতা কৃষ্ণপদ মন্ডল, রবীন্দ্রনাথ কর্মকার, মুরারী মোহন সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি,সরকার, প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক কৃষ্ণ রায়, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, ইউপি সদস্য পুলোকেশ রায়, ভূদেব মন্ডল, নটবর মন্ডল, জগোদিশ মন্ডল, পূর্ণ মন্ডল, দীপঙ্কর মন্ডল, বিপুল মন্ডল, ডাঃ কল্ল্যান মন্ডলসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.