মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে এনামুল হক (৩২) নামে এক মাদক গ্রহণকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ ।
৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার ১ নং ধামইরহাট ইউনিয়নের হরতকিডাঙ্গা বাজার এলাকায় মাদক নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে। পরে বিষয়টি ধামইরহাট থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
আটক এনামুল হক উপজেলার ১ নং ধামইরহাট ইউনিয়নের বেনিদুয়ার গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ পারভেজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এনামুল হককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকসেবন ও মাদক বহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.