প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ১:২৩ এ.এম
সেনবাগে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে অজুনতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ হারুনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছিলোনিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িত সেলিম জামালসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
জানা যায়, অজুনতলা ইউনিয়নের মানিকপুর ও কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই গ্রামের খেলোয়াড় ও এলাকাবাসীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বীরকোট গ্রামের লোকজন মানিকপুরের রেফারির বাড়িতে হামলা করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এতে কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ও বিরোধ সৃষ্টি হয়।
এরই জেরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিরোধ মীমাংসার কথা বলে অজুনতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ হারুনকে কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট নামার বাজারে সালিশ বৈঠকের কথা বলে ডেকে নেওয়া হয়। সেখানে অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় তার সঙ্গে থাকা সহযোগী মির্জা সোলেমানও আহত হন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সেক্রেটারি খুরশিদ আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মির হোসেন মিরু, যুবদল নেতা মোঃ ওয়াসিম, প্রচার সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুবদল নেতা সজল, ছাত্রদল সভাপতি মোখলেস,কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জু, বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম বাবুল, মানিক,শাহাজাহান,মামুন বিএনপি নেতা খুরশিদ আলম ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.